রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটছে না।

সংশ্নিষ্ট চিকিৎসকরা বলছেন, তার শঙ্কাজনকভাবে রক্তক্ষরণ হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তিনি অনেক দুর্বল হয়ে পড়ছেন। এ কারণে শিগগিরই তাকে হাসপাতালের কেবিনে কিংবা বাসায় নেওয়া সম্ভব হবে না।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া হাসপাতালের স্টাফদের সঙ্গেও খুব কম কথা বলেন। সপ্তাহে একবার তাকে গোসল করানোর জন্য সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। গত রোববার তাকে কেবিনে নেওয়া হয়েছিল। গতকাল সোমবার তার এন্ডোস্কপি করা হয়। এ সময় তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

তার শারীরিক খোঁজ নিতে এবং দেখাশোনা করতে পুত্রবধূ শর্মিলা রহমান শিঁথি নিয়মিত হাসপাতালে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সহকারী আব্দুস সাত্তার এবং পরিবারের অন্য সদস্যরাও আসা-যাওয়া করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, তার অবস্থার কোনো উন্নতি হয়নি। আগের মতোই আছেন। বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে তিনি বলেন, তারা চেষ্টা করছেন। আন্দোলন করছেন, দাবি জানাচ্ছেন। এর থেকে বেশি কী করতে পারেন তারা?

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ