আওয়ার ইসলাম ডেস্ক
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। তবে প্রয়োজনের চেয়ে কম ঘুমানোর মতোই প্রয়োজনের চেয়ে বেশি ঘুমানোও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিটি মানুষের বয়স অনুপাতে ঘুমের চাহিদা কম-বেশি হয়। শৈশবে, কৈশোরে, তারুণ্যে, যৌবনে আর বার্ধক্যে ঘুমের চাহিদা আলাদা আলাদা। তাই কোন বয়সে কতটুকু সময় ঘুমানো প্রয়োজন, তা আমাদের জানা থাকা উচিত এবং সুস্থ থাকতে ঘুমের সেই চাহিদা নিয়মিত পূরণ করা উচিত।
বয়স অনুযায়ী ঘুমের হিসাব:
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ৬ থেকে ৯ বছর বয়সী শিশুদের রাতে অন্তত ৯–১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন; তবে নিয়মিত ৭–৮ ঘণ্টা ঠিকঠাক ঘুমাতে পারলেও ওরা নিজেকে চালিয়ে নিতে পারে। ১০ থেকে ১৭ বছর বয়সীদের ৮–১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে কারও কারও নিয়মিত ৭ ঘণ্টা ঘুমালেও চলতে পারে। আর বয়ঃসন্ধির সময়টাতে অনেকেরই প্রায় ১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন হতে পারে। কিন্তু ১১ ঘণ্টার চেয়ে বেশি ঘুমালে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।
১৮ থেকে ৬৪ বছর বয়সী মানুষের রাতে ৭–৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন; তবে কারও কারও নিয়মিত ৬ ঘণ্টা ঘুমেও সব ঠিকঠাক থাকতে পারে। ৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য ঘুমানো প্রয়োজন ৭–৮ ঘণ্টা। কিন্তু অনেকেই দিনের বেলায় ভাতঘুম দিয়ে রাতে নিয়মিত ৫ ঘণ্টাতেও দিব্যি ভালো থাকতে পারেন।
আইও/