শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুসলিম মেয়েদের বিয়ে নিয়ে ভারতের আদালতে নতুন রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বয়ঃসন্ধি পার হলেই মুসলিম মেয়েরা নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন। তাতে বাধা দিতে পারে না পরিবার। একটি মামলায় রায় দিতে এমনটিই বলেছেন ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের কেন্দ্রীয় সরকার যখন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার কথা ভাবছে, তখন এ রায় দিলেন দেশটির আদালত।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এমন রায় নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা করেছিলেন ১৭ বছর বয়সি এক মুসলিম তরুণী ও তার স্বামী ৩৩ বছর বয়সি এক হিন্দু যুবক।

তাদের বিয়েতে পরিবারের মত ছিল না। নিরাপত্তার অভাব বোধ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই দম্পতি।

ওই মামলায় হাইকোর্টের বিচারপতি হরনরেশ সিংহ গিল জানান, মুসলিম পার্সোনাল ল মেনেই মুসলিম মেয়েদের বিয়ে হয়ে থাকে। ইসলামি আইনের ১৯৫ অনুচ্ছেদেই বলা আছে— মুসলিম মেয়েরা বয়ঃসন্ধি পেরোলেই নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন।

বিচারপতি গিলের পর্যবেক্ষণ, পরিবারের আপত্তির বিষয়টি মেনে নিলে ওই তরুণী ও যুবকের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হতো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ