শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফিলিস্তিনি নারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করল এক ইসরায়েলি ইহুদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারী তার ব্যক্তিগত গাড়ির মাধ্যমে এক ফিলিস্তিনি নারীকে হত্যা করেছেন। শুক্রবার পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তর-পূর্বের সিনজিল এলাকায় সামনে ওই ফিলিস্তিনি নারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে সাফা নিউজ এজেন্সি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাফা নিউজ এজেন্সি জানিয়েছে, ওই ফিলিস্তিনি নারী যখন তার স্বামীর সাথে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন তখন ওই ইসরায়েলি ইহুদি তাকে গাড়িচাপা দেন। তখন ওই নারী তাৎক্ষণিকভাবে মারা যান। পরে ওই ইসরায়েলি খুনী দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যান।

ওই সিনজিল অঞ্চলের মেয়র হাজেম তাওয়াফশা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘৬৩ বছর বয়সী ওই ফিলিস্তিনি নারীর নাম গাদির ফুকাহা। তিনি তার স্বামীর সাথে সিনজিল এলাকায় সামনে অবস্থান করছিলেন। তখন ওই ইসরাইলি ইহুদি ইচ্ছা করে ওই ফিলিস্তিনি নারীকে সজোরে গাড়িচাপা দিয়ে পালায়।’

এদিকে ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, গাদির ফুকাহা নামের ওই ফিলিস্তিনি নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু, এ দুর্ঘটনা সকল তথ্য প্রকাশ করেনি তারা।

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীদের নিপীড়ন ও সহিংসতা বেড়ে গেছে। তারা সাধারণ ফিলিস্তিনিদের ওপর বিনা কারণে হামলা চালাচ্ছেন। এছাড়া কৃষিজমি, বাড়ি-ঘর ও অন্যান্য সম্পদের ওপরও ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর, ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ