শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

কাবা শরিফে ও মসজিদে নববিতে আজ জুমা পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আজ জমাদিউল আউয়ালর তৃতীয় জুমা। কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন প্রসিদ্ধ দুই প্রবীণ ইমাম। আজ ২৪ ডিসেম্বর ২০২১ইং মোতাবেক ২০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)।

প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ: প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম খতিব শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।

মসজিদে নববি: মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আলি আল-হুজাইফি।

আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম উম্মাহ পবিত্র দুই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ