শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান বাতিল করলো লন্ডন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় নববর্ষ উদযাপনের প্রধান অনুষ্ঠান বাতিল করেছে লন্ডন। দেশটির মেয়র সাদিক খান জানান, এ নগরীতে আক্রান্তের হার রেকর্ড পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে তিনি করোনার নতুন ধরনের লাগাম টেনে ধরতে সম্ভাব্য সবকিছু করার প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি বলেন, ‘এ কারণে আমরা এ বছর নববর্ষের প্রাক্কালে ট্রাফেলগার স্কয়ারে আয়োজন করা অনুষ্ঠান দীর্ঘায়ত করবো না। এটি লন্ডনবাসীর জন্য অত্যন্ত হতাশাজনক হলেও আমরা অবশ্যই এ ভাইরাস ঠেকাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবো।’

এদিকে প্যারিস ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা নববর্ষের আতশবাজি ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করবে। জার্মানিও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের দেশে নাইটক্লাব বন্ধের এবং প্রাইভেট পার্টি সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ