শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

সড়ক দুর্ঘটনা বদলে দিল অভিনেতার জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার বলেছেন, ভয়াবহ সড়ক দুর্ঘটনা তাকে পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করে তুলেছে।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রোগ্রামে অংশ নিয়ে তিনি গত বছর তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা জানান। দুর্ঘটনার পর তার জীবনের ব্যাপক পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি সেই প্রোগ্রামে।

এই অভিনেতা বলেন, আমি সব সময় নামাজ পড়তাম, কিন্তু সড়ক দুর্ঘটনার পর আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ  আদায় করতে শুরু করেছি।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমার ওজনও অনেক বেড়ে গিয়েছিল এ কারণে আমি ইয়োগা শুরু করেছিলাম।

প্রসঙ্গত, শেহরিয়ার মুনাওয়ার পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেতা। গত বছর দেশটির উত্তরাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় তার হাত ভেঙ্গে যায়। চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ