শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

ক্রাইস্টচার্চ মসজিদে হামলা: সাহসিকতায় দুই মুসলিমকে পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় হামলাকারীকে বাধা দেয়া এবং মুসল্লিদের রক্ষা চেষ্টার জন্য ডক্টর নাইম রশীদ ও আব্দুল আজিজকে দেশটির সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার নিউজিল্যান্ড ক্রস দেয়া হয়েছে৷

ডক্টর রশীদ হামলাকারী বন্দুকধারীকে ঠেকাতে গিয়ে প্রাণ হারান৷ তিনি ও তার ছেলে হামলার দিনে আল নূর মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন৷ হঠাৎ এক বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি করা শুরু করে৷ হামলাকারী যখন মুসল্লিদের দিকে গুলি করছিলেন তখন ডক্টর রশীদ পেছন থেকে দৌড়ে বন্দুকধারীর দিকে ছুটে যান৷

তিনি যখন হামলাকারীর তিন ফুট কাছে যান, দক্ষিণপন্থী ঐ সন্ত্রাসী টের পেয়ে ঘুরে গুলি ছুড়ে৷ কাঁধে গুলিবিদ্ধ হয়েও ডক্টর রশীদ ছুটে গিয়ে হামলাকারীকে জাপটে ধরে মাটিতে ফেলে দিতে সক্ষম হন৷ হামলাকারী উঠে আবার গুলি করলে তিনি মারা যান৷ কিন্তু তার এই অসীম সাহসিকতার কারণে কমপক্ষে সাতজনের প্রাণ বাঁচে৷ তারা ঐ সময় পালিয়ে নিরাপদ জায়গায় চলে যান৷

নিউজিল্যান্ড ক্রস পাওয়া অপর ব্যক্তি আব্দুল আজিজ ছেলেকে নিয়ে নামাজ পড়তে গিয়েছিলেন লিনউড মসজিদে৷ বন্দুকধারী ক্রাইস্টচার্চে হামলার পরে লিনউডে হামলা চালায়৷

নির্বিচারে গুলি করতে করতে গুলি শেষ হয়ে যাওয়ায় গাড়িতে এসে আরেকটি বন্দুক নেয়৷ এ সময় আব্দুল আজিজ হাতের কাছে একটি ক্রেডিট কার্ড মেশিন পেয়ে সেটা নিয়েই চিৎকার করতে করতে বন্দুকধারীর দিকে ধেয়ে আসেন৷

বন্দুকধারী গুলি করলে তিনি একটি গাড়ির আড়ালে লুকিয়ে যান৷ বন্দুকধারীর ফেলে দেয়া বন্দুকটি আজিজ তুলে নেন৷ বন্দুকধারীকে গুলি করতে গিয়ে দেখেন গুলি নেই৷ তিনি গাড়ির আড়াল থেকে চিৎকার করে বন্দুকধারীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন৷ এরপর বন্দুকটি দিয়ে হামলাকারীর গাড়ির পেছনের জানালা ভেঙে ফেলেন৷ হামলাকারী প্রতিরোধের মুখে ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে পালিয়ে যান৷

সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার নিউজিলান্ড ক্রস প্রবর্তন করা হয় ১৯৯৯ সালে৷ এর আগে মাত্র দুইজন এই পুরস্কার পেয়েছেন৷ ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় সাহসী ভূমিকার জন্য আরো আটজনকে বিভিন্ন সাহসিকতা পুরস্কার দেয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এই সাহসিকতাকে স্বার্থহীন ও অনন্য বলে উল্লেখ করেছেন৷ তিনি সাহসিকতার জন্য পুরস্কৃতদের প্রতি বিশেষ সম্মান জানান৷

২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালিয়েছিল এক দক্ষিণপন্থী সন্ত্রাসী৷ বন্দুক নিয়ে মসজিদে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি চালান৷ ঘটনায় ৫১ জন সাধারণ মুসলিমের মৃত্যু হয়েছিল৷ ঘটনার পর অপরাধীকে গ্রেফতার করা হয়৷ গত বছর নিউজিল্যান্ডের আদালত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ