শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কোনো ধর্মেই বিয়ের কোনো বয়স নেই: মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী বলেছেন, বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন।

কিন্তু যে বয়সে বিবাহ হয় তা একটি নির্দিষ্ট বয়স দ্বারা পরিমাপ করা যায় না, এটি স্বাস্থ্য এবং সুস্থতার সাথে এবং সমাজে নৈতিক মূল্যবোধ রক্ষার সাথে এবং সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচানোর সাথে জড়িত।

তিনি আরো বলেন, সেজন্য শুধু ইসলামে নয়, অন্যান্য ধর্মেও বিয়ের জন্য কোনো বয়সসীমা নেই। আর যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বিয়ে করা থেকে বিরত রাখে এটা নিষ্ঠুরতা এবং ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।

বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা এবং তার আগে বিয়েকে অবৈধ ঘোষণা করা মেয়েদের স্বার্থের বাইরে। আমি মনে করি এা সমাজের জন্য ভালো না; বরং নৈতিক মূল্যবোধের মারাত্মক ক্ষতি করতে পারে।

তবে অল্প বয়সে বিয়ে করার প্রবণতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে নির্ধারিত বয়সের আগে বিয়ে করা মেয়ের স্বার্থে। তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সরকারকে এই ধরনের অকেজো ও ক্ষতিকর আইন প্রণয়ন থেকে বিরত থাকার আহ্বান জানায়। সূত্র: আহলে হক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ