শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

ওমিক্রন ঠেকাতে নেদারল্যান্ডসে সর্বাত্মক লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ওমিক্রন ধরনের ঢেউ রুখতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্থগিত করা হয়েছে বড়দিনের সব গণজমায়েত। স্কুল, বার, রেস্টুরেন্ট, জরুরি নয় এমন দোকানপাট- সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ নির্দেশনা জারি করেছেন। আজ রোববার (১৯ ডিসেম্বর) থেকে জানুয়ারি মাসের প্রথমার্ধ পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এর পর থেকে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময়ে বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ