শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

পাকিস্তানের দুর্দশার জন্য ভুট্টো-শরিফ দায়ী: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির দুর্দশার জন্য সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফকে দায়ী করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের দুর্দশার জন্য ভুট্টো ও শরিফ পরিবার দায়ী। নওয়াজ শরিফ পাকিস্তানে তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন আর বেনজির ভুট্টো দেশটিতে দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, আল জাজিরা উর্দুর সাথে এক সাক্ষাৎকারে ইমরান খান, ভুট্টো-শরিফ পরিবারের দিকে আঙুল তুলে বলেন, এই দুই পরিবার দেশ ধ্বংসের জন্য দায়ী।পাকিস্তান আজ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার জন্য এই দুই পরিবারের হাত রয়েছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সম্পদে ভরপুর একটি দেশ। কিন্তু ভুট্টো ও শরিফ পরিবার এগুলোর অবৈধ ব্যবহার করেছে। তার ক্ষমতাসীন পার্টি পিটিআই (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) দেশকে সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে ইমরান খান বলেন, এটা করতে গিয়ে তাকে চরম ঐশ্বর্যশালী দুই পরিবারের সাথে লড়াই করতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, দুই পরিবার (ভুট্টো-শরিফ) পাকিস্তানে তাদের বংশানুক্রমিক শাসন চালু করতে চেয়েছিল, যার কারণে পাকিস্তানের আজ এই দুর্দশা।

এই সাক্ষাৎকারে ইমরান খান আফগানিস্তানে সহায়তা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, আমি বুঝতে পারি না আফগানিস্তানে তারা কি লক্ষ্য হাসিল করতে চায়। ২০টি বছর তারা আফগানিস্তানে তথাকথিত যুদ্ধ চালাল, অথচ এখন দরিদ্রপীড়িত দেশটির অর্থ আটকে রেখেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ