শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

কোরআন হিফজ করে সম্মাননা পেলেন ১১১ তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তুরস্কের ইস্তাম্বুলে ১১১ তরুণীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

তুরস্কের বাগসিলার এলাকার স্থানীয় স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) টিরআরটি সূত্রে এ তথ্য জানায়।

টিআরটির খবরে জানা যায়, ১১১ কিশোরী হাফেজদের সম্মাননা প্রদানের সমাপনী অনুষ্ঠানে তুরস্কের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও একে পার্টির সংসদ সদস্য মুস্তফা শানতুবের স্ত্রী ও মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানস্থলে হাফেজরা প্রবেশ করে একটি আধ্যাত্মিক আবহ তৈরি করে। এ সময় তারা সবার কাছে নিজেদের জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে হাফেজদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সবাইকে উপহারসামগ্রী দেওয়া হয়। সূত্র: টিআরটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ