শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওসাকায় একটি ৮ তলা ভবনে আগুন লেগে ২৭ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনার কবলে পড়া বেশিরভাগ মানুষের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই ফ্লোরে একটি ক্লিনিক ছিল যেটিতে মানসিক স্বাস্থ্যের রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

এদিকে, জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ওসাকা মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট সকাল ১০ টা ২০ মিনিটে সেন্ট্রাল ওসাকার কিতাশিঞ্চি জেলায় আগুন লাগার খবর পায়। জানা গেছে, ভবনের চতুর্থ বা পঞ্চম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এখনও উদ্ধার কাজ চলছে।

এনএইচকের খবরে বলা হয়েছে, কোথা থেকে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ। ভবনটি একটি বাণিজ্যিক ও বিনোদনকেন্দ্রিক জেলার মধ্যে অবস্থিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ