শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

‘জুমার মিম্বর থেকে যেন ভুল উচ্চারিত না হয়, তাই ভাষা ও উচ্চারণ শুদ্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দিনব্যাপী লেখালেখির বুনিয়াদি কর্মশালা। এতে শতাধিক নবীন-তরুণ প্রশিক্ষণার্থী অংশ নেন।

সাভারের গেরুয়া দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে প্রধান আলোচক হিসেবে কথা বলেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

প্রধান আলোচকের আলোচনায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ সময়ে তোমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সমাজের সামনে নিজেদের মেলে ধরতে হবে। তোমাদের ভুলগুলো যেন শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকে।

কর্মজীবনে গিয়ে ভুল করা চলবে না। ভুলগুলো যেন বিদ্যালয়ের আঙিনা পেরিয়ে নিজেদের লেখায়-বলায় না হয়। জুমার মিম্বর থেকে যেন ভুল উচ্চারিত না হয়। তাই সবার ভাষা উচ্চারণ শুদ্ধ করতে হবে। এই দুটি শুদ্ধ হলেই মানুষের সার্বিক জীবন শুদ্ধ হবে।’

গেরুয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহবূবুর রহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ‘কী লিখব কীভাবে লিখব’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম। রোজনামচা ও ফিচার নিয়ে আলোচনা করেন দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক আতাউর রহমান খসরু।

অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করেন লেখক ফোরামের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন। এছাড়াও পত্রিকায় লেখালেখির কলাকৌশল নিয়ে মাসিক ইসলামী বার্তার নির্বাহী সম্পাদক এমদাদুল হক তাসনিম ও ছড়া-কবিতা নিয়ে ফোরামের প্রশিক্ষণ সম্পাদক মিযানুর রহমান জামীল কথা বলেন।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফোরামের নির্বাহী সদস্য মুফতি আবদুল্লাহ ফিরোজী ও গেরুয়া মাদরাসার শিক্ষক মাওলানা গাজী সিদ্দীকুর রহমান।

এছাড়াও ফোরামের নির্বাহী সদস্য ইয়াহইয়া মাহমুদ, গেরুয়া মাদরাসার শিক্ষক মুফতি রবিউল ইসলাম, মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা হাবিবুর রহমানসহ আশপাশের বিভিন্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফোরাম নেতৃবৃন্দ বলেন, পর্যায়ক্রমে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় এ ধরনের লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালা শেষে উপস্থিত লেখা প্রতিযোগিতার ১০ বিজয়ীর হতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

-এটি