বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বিশ্বে করোনায় আরও ৪ হাজার ৮১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। মাঝে তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত দু’দিনে করোনার তাণ্ডব খুব বেশি ওঠানামা করেনি। তবে আজ কিছুটা বেড়েছে শনাক্ত ও মৃতের সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৮১৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৩৯ জন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৩ হাজার ৯৮৮ জন। অন্যদিকে শনাক্ত হন ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ১০ লাখ ৫৩ হাজার ২১৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ২৭ হাজার ৯১০ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ১০ লাখ ১৮ হাজার ২৮২ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ১৯ হাজার ৩১৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৫০৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৪০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৯৮০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ