শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

এবার টিকটক নিষিদ্ধ করল ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও-ভিক্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে সমালোচনা চলছে। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগও আছে।

এবার ‘অনুপযুক্ত বিষয়বস্তুর ক্রমাগত উপস্থিতির’ অভিযোগ তুলে টিকটক নিষিদ্ধ করেছে ইরাক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, টিকটক অ্যাপ নৈতিকার লঙ্ঘন হয় এমন বিভিন্ন বিষয় প্রচারে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে টার্গেট করে অশ্লীল ভিডিও প্রচার করে এই অ্যাপের ব্যবহারকারীরা।

তবে ইরাকই প্রথম দেশ নয়, যারা টিকটক নিষিদ্ধ করল। চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ