শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

এবার আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

এর মাধ্যমে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সরকার। আগস্টের মাঝামাঝি ক্ষমতা পাবার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান। আমন্ত্রণ আসেনি কোন বৈশ্বিক সম্মেলন থেকেও। তবে সেই অচলাবস্থার কাটছে খুব দ্রুত।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন জানান, ‘এবারের ওআইসি’র শীর্ষ সম্মেলনে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি তালেবান সরকার। তবে আসন্ন ওআইসি’র এই শীর্ষ সম্মেলনে তালেবানের অংশগ্রহণ এই গোষ্ঠীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে এক ধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ