শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের একটি ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলির ঘটনা ঘটে। ন্যাক্কারজনক এই হামলায় গুলিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দেশটির বন্দর শহর টাইরে এ ঘটনা ঘটে।

গত শুক্রবার রাতে ওই ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়। তাদের মধ্যে এক ফিলিস্তিনির মরদেহ গতকাল রবিবার কবরস্থানে আনার পর হঠাৎ গুলি শুরু হয়। তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এছাড়া মরদেহ বহনকারী মিছিলের ভিড়ে ফিলিস্তিনি ক্যাম্পের কেউই বুঝতে পারেননি কারা গুলি চালিয়েছে। উল্লেখ্য, লেবাননে বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং ১২টি শরণার্থী শিবিরে তাদের বংশধরদের আবাসস্থল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ