শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টিকার কার্যকারিতা কমিয়ে দেয় ওমিক্রন: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রোববার (১২ ডিসেম্বর) সংস্থাটি বলছে, এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিলেও খুব একটা মারাত্মক উপসর্গ দেখা দেয় না।

বিশ্বজুড়ে করোনার অতিসংক্রমণের জন্য দায়ী ডেল্টা চলতি বছরের শুরুতে প্রথম ভারতে শনাক্ত হয়েছিল। গত মাসে প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের ব্যাপক সংখ্যক রূপান্তর ঘটেছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। -খবর এনডিটিভির।

এছাড়া সংক্রমণের গতি কমিয়ে আনতে দেশগুলোতে অভ্যন্তরীণভাবেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ৬৩টি দেশে ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটেছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনে দ্রুত ছড়িয়ে পড়ছে এ সংক্রমণ।

এদিকে ভারতে শনাক্ত হওয়া ডেল্টার প্রকোপ দক্ষিণ আফ্রিকায় কম থাকলেও ব্রিটেনে প্রাধান্য বিস্তার করেছিল।

স্বাস্থ্য বিষয়ক বিশ্বের শীর্ষ সংস্থাটির এক কারিগরি ব্রিফিংয়ে বলছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে যে, ওমিক্রনে করোনার টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। আর যেখানে কমিউনিটি ট্রান্সমিশন ঘটবে, সেখানে সংক্রমণের দিক থেকে ডেল্টাকেও ছাড়িয়ে যেতে পারে।

ওমিক্রনে উপসর্গহীন সংক্রমণ কিংবা মৃদু অসুস্থতা দেখা গেছে। কিন্তু এতে মারাত্মক অসুস্থতার কোনো প্রমাণ মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গেল ২৪ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার রিপোর্ট করে দক্ষিণ আফ্রিকা।

গত সপ্তাহে টিকা উৎপাদনকারী ফাইজার-বায়োএনটেক বলছে, তাদের টিকার তিনটি ডোজ এখনো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। ব্রিটেন ও ফ্রান্সের মতো যেসব দেশের কাছে পর্যাপ্ত টিকার মজুদ আছে, তারা নাগরিকদের বুস্টার ডোজ নিতে উৎসাহিত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ