শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

‘শিগগিরই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মোতায়েন বিদেশি সেনারা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক ত্যাগ করবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি।

তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় শনিবার এ ঘোষণা দেন। খবর সিজিটিএনের।

এতে মুস্তফা কাজেমি বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে।

ইরাকের প্রধানমন্ত্রী আরও জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার ইরাকের এক সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল, তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।

ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিওবার্তায় আরও বলেছেন, ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ