শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে নবীন কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই শপথ গ্রহণের মধ্য দিয়েই নবীন ক্যাডেটদের হাতে দায়িত্ব পড়ল, তোমরা দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই দায়িত্ব পালনে সবসময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত।

নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, এ দেশের সন্তান হিসেবে এ দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সব প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে।

শেখ হাসিনা বলেন, একটা কথা মনে রাখতে হবে, লাখো শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। স্বাধীনতার চেতনাকে সবসময় সমুন্নত রাখতে হবে। এই আদর্শ নিয়েই নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। কিন্তু কখনও আমরা যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতোমধ্যে অর্জন করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ