আবদুল্লাহ তামিম।। সৌদি আরব সরকার তাবলিগ জামাতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাবলিগ জামাতকে বিষাক্ত, বহুশ্বরবাদী মতাদর্শ, কবর পূজারী এবং চরমপন্থী গোষ্ঠী হিসাবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত আদেশও দেওয়া হয়েছে। তাবলিগের বিরুদ্ধে সৌদির এ সিদ্ধান্ত ইসলামের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এ দাবি করেছেন দারুল উলুম দেওবন্দের তিনজন বিশেষজ্ঞ আলেমে দীন।
তারা আরো বলেন, সৌদি আরব দেশের ইমাম ও খতিবগণকে জুমার নামাজের খুতবায় এ বিষয়ে আলোচনা করার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি আরবে এ সিদ্ধান্তে দারুল উলূম দেওবন্দ ও উলামায়ে দেওবন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সৌদি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা। আলেমরা বলেন, তাবলিগ জামাত একটি দীনি প্রতিষ্ঠান। এ জামাত শান্তি ও শুভেচ্ছার বার্তা দেয়।
সৌদি আরব সরকারের এ ধরনের জঘন্য কাজ অন্য দেশগুলোকে অনুরূপ পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। যা কোনোভাবেই ঠিক হবে না। সৌদি আরবের উচিত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
দারুল উলূম দেওবন্দ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের এ সিদ্ধান্তের নিন্দা ও পুনর্বিবেচনার দাবি জানান। এক বিবৃতিতে, মুফতি আবুল কাসিম নোমানি সৌদি আরব দ্বারা তাবলিগ জামাতের বিরুদ্ধে প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস দারুল উলূমের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মাহমুদ হাসানের অন্যতম ছাত্র ছিলেন।
তিনি তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন যার অধীনে কোটি কোটি মানুষ হেদায়েতের পথে এসেছে। অল্প মতভেদ থাকতেই পারে। তারপরও এ জামাত সামগ্রিকভাবে দীনের কাজ করে যাচ্ছে।
ফাজিলে দারুল উলূম দেওবন্দ এবং বিশিষ্ট লেখক মাওলানা ডক্টর ওবায়েদ ইকবাল আসিম বলেছেন, সৌদি সরকার এ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা গ্রহণীয় নয়। তাবলীগ জামাত প্রসংশনীয় কাজ করে। তাবলিগ জামাত সারা বিশ্বে শান্তি ও সদিচ্ছার সাথে তার ধর্মীয় দায়িত্ব পালন করে। ধর্ম ও মসজিদ থেকে দূরে থাকা মানুষকে নামাজের কাছাকাছি আসতে উৎসাহিত করে।
তিনি আরো বলেন, সৌদি আরবের আগে বিশ্বের কেউ তাবলিগ জামাতের পদ্ধতির দিকে আঙুল তুলতে পারেনি, তাই মনে হচ্ছে সৌদি সরকারের এই সিদ্ধান্ত ইসলামের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
বিশিষ্ট ধর্মীয় আলেম ও বিশিষ্ট লেখক মাওলানা নাদিম আল-ওয়াজিদি সৌদি সরকারের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সৌদি সরকারের কাছ থেকে এই দায়িত্বজ্ঞানহীন মনোভাব প্রত্যাশিত ছিল না। সৌদি সরকারকে যদি তাবলিগ জামাতের ব্যাপারে অবস্থান নিতেই হয়, তাহলে ভারত-পাক উপমহাদেশ ও অন্যান্য দেশের আলেমদের সাথে নিয়ে গবেষণা করা উচিত ছিল।
সৌদি সরকারেরও বিশ্বের ইসলাম বিরোধী বিষয়গুলির উপর নজর রাখা উচিত এবং এর শাসকদের তাবলিগী জামাতের মতো একটি ডানপন্থী দলের বিরুদ্ধে প্রচারণার বিশ্বব্যাপী প্রভাব সম্পর্কে সচেতন হওয়া উচিত। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে সৌদি সরকারের পদক্ষেপ বিশ্বের অন্যান্য অংশে প্রভাব ফেলবে, যেখানে তাবলিগ জামাতের মতো ধর্মীয় সংগঠনের ওপর নিষেধাজ্ঞা শুরু হতে পারে। সূত্র: আসরে হাজির
-এটি