শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

যে কাজটি না করলে ১৮ ডিসেম্বরের পর বন্ধ হবে আপনার ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুক কর্তৃপক্ষ প্রায় সকল প্রোফাইল ও পেজে একটি করে নোটিফিকেশন পাঠিয়েছে। নোটিফিকেশনে প্রত্যেককে জানানো হয়েছে সিকিউরিটি ফিচার সেট করার জন্য। তা না হলে বড় বিপদে পড়তে পারেন।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে ১৮ ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে। ওই দিনের মধ্যে যদি না করা হয় তাহলে ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে। এবং সিকিউরিটি ফিচার-অন না করা পর্যন্ত তা প্রোফাইলটি আর অন করা যাবে না।

সিকিউরিটি ফিচার যেভাবে সেট করবেন:-

স্টেপ ১। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করুন
স্টেপ ২। এরপর ডানদিকের কোনে হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন
স্টেপ ৩। সেখানে অনেকগুলো অপশন থাকবে। ক্লিক করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে।
স্টেপ ৪। ফের সেটিংস অপশনটি দেখা যাবে। এবং তাতে ক্লিক করুন।
স্টেপ ৫। এরপর ক্লিক করুন সিকিউরিটি অ্যান্ড লগইন
স্টেপ ৬। সেখানে সবার ওপরে দেখা যাবে ফেসবুক প্রোটেক্ট অপশন। এবং সেটি অফ করা থাকবে
স্টেপ ৭। ক্লিক করতে হবে তার উপর। সেখানে ফেসবুক প্রোটেক্ট অপশন খুলে যাবে।
স্টেপ ৮। নেক্সট অপশনের উপর ক্লিক করুন।
স্টেপ ৯। অ্যাডভান্স সিকিউরিটি-র উপর বেশ কিছু তথ্য দেখাবে
স্টেপ ১০। পরের অপশনে ফিনিস করলেই আপনার প্রোফাইলের জন্য সিকিউরিটি ফিচার অপশন চালু হবে।

ফেসবুকের পক্ষে বেশ কয়েকদিন আগেই এই সিকিউরিটি ফিচারটি অন করার জন্য জানানো হয়েছিল। এবং ১৮ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বেশ কিছুদিন আগে থেকেই ফেসবুক ব্যবহারকারীদের ফোনে নোটিফিকেশন পাঠাচ্ছে সংস্থাটি। এর আগেও নিরাপত্তা বিষয়ে একাধিক আপডেট এনেছে মেটা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ