শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

কাতারে মোহাম্মদ বিন সালমান, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন হাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র কার্যত হাত গুটিয়ে নেয়ার পর পারস্য উপসাগরীয় দেশগুলো তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন ‘পরিবর্তনের হাওয়ায় টালমাটাল। এই অঞ্চলের বিভিন্ন দেশ তাদের অতীতের ‘শত্রুতা-মিত্রতা’র সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ব্যস্ত সময় পার করছে। এ ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্ক।

এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবেশী কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দোহার ওপর চার বছর আগে আরোপ করা সর্বাত্মক অবরোধ ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো মিত্রতার বিশেষ বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল বুধবার দোহায় পৌঁছে সেই বার্তাই দিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এএফপি জানায়, চলতি বছর কাতারের সঙ্গে কূটনৈতিক তিক্ততার অবসান ঘটিয়েছেন সৌদি যুবরাজ। তিনি দোহায় পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান কাতারের আমীর তামিম বিন হামাদ আল থানি। এই সফরকে ঘিরে নেয়া অনুষ্ঠানমালা বেশ আড়ম্বরপূর্ণ, উভয় দেশের নেতাদের আচরণেও ঘনিষ্ঠতার ইঙ্গিত স্পষ্ট।

গতকাল বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব ও কাতার সরকার। তাতে উপসাগরীয় দেশগুলোর সংস্থা গালফ কো-অপারেশন কাউন্সিল, জিসিসির ঐক্য ও স্থায়ীত্বকে আরো শক্তিশালী ও বিস্তৃত করার প্রতিশ্রুতিবদ্ধতার কথা জানানো হয়। এই ঘোষণাকে উভয় দেশের সম্পর্কে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

আসন্ন জিসিসির বৈঠক সামনে রেখে সদস্য দেশগুলো সফরে বেরিয়েছেন এমবিএস খ্যাত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরইমধ্যে আমিরাত ও ওমান সফর করেছেন তিনি, মাস্কাটের সঙ্গে ৩০ বিলিয়ন ডলারের চুক্তিও সই হয়েছে। জিসিসির ৬টি সদস্য দেশ হলো- সৌদি আরব, আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার।

উল্লেখ্য, আল জাজিরা টেলিভিশন বন্ধ, ইসলামি আন্দোলনে সমর্থন প্রত্যাহার এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোসহ বেশ কিছু দাবিতে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ দেয়া হয়। সৌদির আকস্মিক ও অমানবিক ওই পদক্ষেপে পরে যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।

তবে দেশগুলোর যাবতীয় অভিযোগ অস্বীকার করে তুরস্ক ও ইরানের সহায়তায় অবরোধ ব্যর্থ করে দেয় কাতার। ফলে বাধ্য হয়ে পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির কারণে গত জানুয়ারিতে দোহার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে সম্পর্ক স্বাভাবিক করে দেশগুলো। এরপর কাতারের আমীর জিসিসির বৈঠকে যোগ দিতে রিয়াদ সফর করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ