শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

আফতাবনগর মাদরাসার তিন দিনব্যাপী সম্মেলনে উপস্থিত থাকবেন যে ওলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদরাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় আত্মশদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষে ৩দিন ব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

উপস্থিত থাকবেন, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাক ‘র শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক। দারুল উলূম বনশ্রী’র মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকবেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল আসআদ মাদানী রহ. এর খলিফাদের মধ্য থেকে উপস্থিত থাকবেন মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা হাফিজ উদ্দীন, মাওলানা আমীনুল্লাহ।

এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে, ঢাকা’র মোহতামীম মাওলানা মুজিবুর রহমান। দারুল উলূম বনশ্রী’র  শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হুসাইনী। লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবেদীন। জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া’র মুহাদ্দিস মাওলানা সিবগাতুল্লাহ নূর।  বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর  সহসভাপতি, সাহেবজাদায়ে গাওহারপুরী রহ. মাওলনা মুসলেহ উদ্দীন গহরপুরী। দত্তপাড়া মাদরাসা, নরসিংদী’র মুহতামীম মাওলানা শওকত হোসাইন সরকার। জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ি, নরসিংদী’র মুহতামীম মাওলানা শওকত আলী কসেমী। মুফতি মোহাম্মদ আলী’র খলিফা মাওলানা আতিকুর রহমান। মুফতি মোহাম্মদ আলী’র খলিফা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

জানা যায়, প্রতিদিন বাদ ফজর থেকে আসর পর্যন্ত ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাত মশক ও নামাজের আমলী প্রশিক্ষণ প্রদান করা হবে। মহিলাদের জন্যও মহিলা শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ