আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট লেখক ও আলেম মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন।
আজ ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বেলা ১১টায় মাদরাসায় পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ার ইসলাম থেকে যোগাযোগ করা হলে মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জাহাঙ্গীর আলম বাবুল পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। এতে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ নভেম্বর ২০২১ তারিখে ইসলামবাগ মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে ইসলামবাগ মসজিদ-মাদরাসার কমিটির এক সমঝোতা স্মারক চুক্তি হয়। সে সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা আফেন্দী ইসলামবাগ মাদরাসায় স্বপদে ফিরে আসেন।
ঐদিন রোববার সকাল ১০ টায় ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম তার বাসায় এক জরুরি বৈঠক ডাকেন। অনুষ্ঠিত বৈঠকে কিছু শর্তসংবলিত একটি সমঝোতা স্বারকে স্বাক্ষর করার জন্য বলা হয় মাওলানা আফেন্দীকে। শুরুতে মাওলানা আফেন্দীর আপত্তি থাকলেও এক পর্যায়ে উভয়পক্ষ উক্ত স্বারকে স্বাক্ষর করে সমঝোতা করেন। সমঝোতা শেষে মাওলানা আফেন্দীকে তার স্বপদে সমাসীন করা হয়।
সংসদ সদস্য হাজী মুহাম্মদ সেলিম ও মাদরাসার কমিটির স্বাক্ষর করা সমঝোতা স্বারকে বলা হয়, নিমােক্ত শর্তাবলি অনুসরণ ও প্রতিপালনের শর্তে বর্তমান কমিটির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়ে জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল হিসাবে পুনরায় দায়িত্ব গ্রহণ করলাম। কমিটি কর্তৃক অব্যহতিপ্রাপ্ত কোন শিক্ষক-কর্মচারীকে মাদরাসায় নিয়োগ দেয়া যাবে না।
এখন থেকে মাদরাসা-মসজিদের শিক্ষক, খতীব, ইমাম ও কর্মচারী নিয়োগ বিয়োগ কমিটির নিয়ন্ত্রণাধীন থাকবে। ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়ছেন তাদের কাউকে বাদ দেয়া যাবে না। মাদরাসার অভ্যন্তরীন সববিষয় মজলিসে শূরার সিন্ধান্তক্রমে বাস্তবায়িত হবে। মজলিসে শূরার বর্তমান সভাপতি স্বপদে বহাল থাকবেন। মাদরাসায় অর্থনৈতিক বিষয় সম্পূর্ণরূপে কমিটির নিয়ন্ত্রণে পরিচালিত হবে। মাদরাসার ছাত্à¦