শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য ও গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকায় নারীদের মাঝে শীর্ষ ১০০ জনকে বেছে তালিকা প্রকাশ করে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। সোমবার (৬ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। ২০২০ সালে ফোর্বসের এ তালিকায় ৩৯তম স্থানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ফোর্বস সাময়িকী বলছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন শেখ হাসিনা ওয়াজেদ। টানা তৃতীয় মেয়াদসহ মোট চতুর্থ মেয়াদে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন তিনি।

তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সাবেক স্ত্রী ও সমাজসেবক ও লেখক ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ