শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আসছে শৈত্য প্রবাহ, এবছর ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে পাঁচদিন পর উঠেছে রোদ। জাওয়াদের প্রভাব এতদিন রোদ দেখেনি দেশবাসী। রোদের কারণে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছ। ধারণা করা হচ্ছে আরও বাড়বে। তবে কমবে রাতের তাপমাত্রা। আভাস রয়েছে শৈত্য প্রবাহের।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসেই শুরু হচ্ছে শীতকাল। তাই রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। ইতোমধ্যে বেশ কুয়াশা পড়তে শুরু করেছে। সেটা আরও বাড়বে। এছাড়া শৈত্য প্রবাহের ফলে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানিয়েছেন, ডিসেম্বরে শেষার্ধে দু'টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে। এক্ষেত্রে একটি হালকা (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ হতে পারে।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.। শনিবার নাগাদ রাতের তাপমাত্রা আরও কমবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ