শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দু’দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আজ সকাল ১০টার পর তিনি ঢাকায় পৌঁছান বলে গণমাধ্যমকে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ বিকেলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় কর্মকর্তা।

আগামীকাল ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সাবেক বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে যত যোগাযোগ বাড়বে, তত ভালো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এ বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসেছিলেন এবং এবারের ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ঢাকায় আসছেন।

তিনি আরও বলেন, ‘ভারত বায়োটেকের উদ্ভাবিত টিকার স্বীকৃতি চাইছে দিল্লি এবং আমরা এ বিষয়ে নীতিগতভাবে রাজি। কারণ, এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে ওই টিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ