শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

উত্তরবঙ্গের প্রবীণ আলেম হাফেজ জালালুদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন রাজাপুর ইউনিয়নের শাহপুরে অবস্থিত শাহপুর মাদরাসার মোহতামিম হাফেজ জালালুদ্দিন ইন্তেকাল করেছেন। তিনি উত্তরবঙ্গের প্রবীণ আলেম ছিলেন।

আজ বুধবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মরহুমের স্নেহধন্য ব্যক্তি, জামিআ উসমানিয়া দারুল উলুম সাতাইশ, টঙ্গী গাজীপুরের মুহাদ্দিস আবু বকর সিরাজী।

তিনি জানান, দেড় বছর আগে হুজুরের হার্নিয়া অপারেশন হয়েছিল। এর পর থেকেই হুজুর তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হোন। শেষ কয়েকদিন হুজুর কথা বলতে পারত না। ৮০ উর্ধ্ব তার বয়স হয়েছিল।

মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা মুহাম্মাদ আলী (মাদরাসার বর্তমান মোহতামিম), আহমাদ আলী, ছোট ছেলে মাওলানা আব্দুল্লাহ। বড় মেয়ের জামাই হলেন শায়খুল হাদিস ও তামাই মাদরাসার মোহতামিম মাওলানা জহুরুল ইসলাম। ছোটো মেয়ের জামাই হলেন বিশিষ্ট শিল্পপতি নাজিমুদ্দিন।

বুধবার বাদ এশা রাত ৮ টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ