শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পরিবারের কাছে শিক্ষার্থী মাঈনুদ্দিনের লাশ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থী মাঈনুদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ময়নাতদন্ত শেষ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

লাশ গ্রহণ করেন মাঈনুদ্দিনের ভাই মনির হোসেন। তিনি জানান, রামপুরা তিতাস রোডে গনিবাগ জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা হবে। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হবে। দুপুর সাড়ে ১২টায় একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনেরা।

ঢাকা মেডিকেলে মাঈনুদ্দিনের লাশের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত নাঈম। জন্মদিনে দুনিয়াছাড়া ছোট ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকেন মনির হোসেন।

রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

নিহত মাঈনুদ্দিন একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ