শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দুপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ, নয়াপল্টনে চলছে চূড়ান্ত প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের জন্য ইতিমধ্যে দলীয় কার্যালয়ের সামনের সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং ছাত্র দলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী মঙ্গলবার সকাল থেকেই মঞ্চ নির্মাণ কার্যক্রম তদারকি করছেন। এর আগে গতকাল রাতেই ঢাকা মহানগরের ২ শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দিয়েছেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশের যে পূর্বঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ৎ

তিনি বলেন, এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশের জন্য ইতিমধ্যেই ট্রাকে করে অস্থায়ী মঞ্চ নির্মাণ কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। দুপুর একটায় এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ