শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

আল্লামা শাহ আহমদ শফীর পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা নুরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় চিরনিদ্রায় সমাহিত হলেন হেফাজতে ইসলামের মহাসচিব, খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও আল্লামা শাহ আহমদ শফি রহ. এর খলিফা ও শাগরেদ মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

জানা যায়, আজ ফজরের আগে মাদরাসার বায়তুন নূর জামে মসজিদ আঙ্গিনার কবরস্থানে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী রহ., মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী ও হেফাজতের আরেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর কবরের পাশে সমাহিত করা হয় তাকে।

গতকাল সোমবার বাদ এশা ঢাকার বায়তুল মোকাররম মসজিদে মাওলানা নুরুল ইসলাম জিহাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সড়ক পথে তার মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ১২টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নুরুল ইসলাম জিহাদী। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

মাওলানা নুরুল ইসলাম জিহাদী (জন্ম: ১৯৪৮) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস।

এছাড়াও তিনি দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার সদস্য, যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্যীন সহ উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।

জন্ম ও বংশ
মাওলানা জিহাদী ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধুরুং গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রশীদ।

শিক্ষাজীবন
প্রাথমিক জীবনে নাজিরহাট বড় মাদ্রাসায় তিনি কুরআনের হেফজ (মুখস্থ) সম্পন্ন করেন। হেফজ সমাপ্তির পর একই মাদ্রাসায় হেদায়াতুন্নাহু জামাত (মাধ্যমিক) পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। ১৯৭৪ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন।

তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানà¦