বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২১ মাঘ ১৪৩২ ।। ১৬ শাবান ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশিসহ ১৩৫ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া সেনাবাহিনী নিয়ে জামায়াত প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যে নিন্দা পীর সাহেব চরমোনাইয়ের আজ নির্বাচনী ইশতেহার দেবে জামায়াত ও ইসলামী আন্দোলন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন রিকশা প্রতীকে ভোট চাওয়ায় চাকরি হারালেন মাদরাসা শিক্ষক! বিমানের এমডি শফিকুরের নিয়োগ বাতিল খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা, বিচার দাবি লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে বিজয়ী হবো ইনশাআল্লাহ: খেলাফত মজলিস প্রার্থী পায়ে হেঁটে হাফেজ দুই ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় চরমোনাইতে বিধর্মীরা মায়ের কোলের মতো নিরাপদ: পীর সাহেব চরমোনাই

যেভাবে দুধ খেলে কমবে ওজন, ঝড়বে শরীরের বাড়তি মেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওজন কমাতে অনেকেই নানা কাজ করেন। শরীরচর্চা, জীবনধারায় বদল— এ সব তো আছেই। তার সঙ্গে খাদ্যতালিকা থেকে বাদ পড়ে দুধ, বাদাম, ঘি-সহ বহু কিছু। কিন্তু এই সব খাবার বাদ দেওয়া কি ঠিক?

বিশেষ করে দুধ না খেলে কি ওজন কমে? কী বলছেন চিকিৎসকরা? সম্প্রতি প্রকাশিত কয়েকটি সমীক্ষা বলছে, উল্টোটা ঠিক। অর্থাৎ দুধ খেলে কমতে পারে ওজন। ওজন কমাতে কী ভাবে সাহায্য করে দুধ? আসুন জেনে নিই সেই বিষয়টি-

বেশিরভাগ মানুষই উচ্চ চর্বিযুক্ত দুধ খাওয়া থেকে বিরত থাকেন। কারণ তাদের ধারণা দুধে থাকা চর্বি এবং ক্যালোরি ওজনকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়।

তবে, গবেষণায় উঠে এসেছে দুগ্ধজাত দ্রব্যগুলি পুরুষদের পেটের মেদ কমায়। বরং যারা দুগ্ধজাত খাদ্য দ্রব্য কম খান, তাদের মেদ বৃদ্ধির আশঙ্কা বেশি। যেসব মহিলারা মেনোপোজের দিকে এগোচ্ছেন, তাদের জন্য উচ্চ চর্বিযুক্ত দুধ অত্যন্ত কার্যকরী।

যাদের প্রতি দিনের খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাতীয় খাবার থাকে, তাদের ওজন বৃদ্ধির ঝুঁকি কম থাকে। সূত্র : আনন্দবাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ