শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

১৪ মাসে চার বর্ষীয়ান নেতার বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী রহ.। এর ৩ মাস পর ১৩ ডিসেম্বর মারা যান  মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। এরপর চলতি বছরের ১৯ আগস্ট ইন্তেকাল করেন হেফাজতে ইসলামের এক সময়ের মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।তার ইন্তেকালের ৩ মাস পর সর্বশেষ আজ ২৯ নভেম্বর ইন্তেকাল করেছেন মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ।

এর মধ্য দিয়ে গত ১৪ মাসে সংগঠনটি দুইজন আমির এবং দুইজন মহাসচিবকে হারালো।

গত আগস্টে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর হেফাজতে ইসলামের আমির হন তারই মামা চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তখনই মহাসচিবের দায়িত্ব পান আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বয়স নব্বইয়ের বেশি। আমির হওয়ার পর দুইবার তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ।

আল্লামা নুরুল ইসলাম জিহাদী গত শনিবার অসুস্থ হাসপাতালে ভর্তি হন। এর আগে সেদিনও বিকেল চারটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আল্লাহ রাসুল কুরআন-সুন্নাহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদের দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করার দাবিতে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

সম্মেলন শেষ হওয়ার কিছু পরেই তিনি অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ