শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পেরুতে ৮০০ বছরের পুরনো মমির সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৮০০ বছরের পুরনো মমি’র সন্ধান মিললো। পেরুর উপকূলীয়বর্তী এলাকায় খনন করে প্রাচীন সমাধিস্থল খুঁজে পায় একদল প্রত্নতাত্ত্বিক। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রত্নতাত্ত্বিক ওই দলের মুখপাত্র পিটার ভ্যান ডালেন লুনা রয়টার্সকে জানান, ‘যখন বহু বছরের পুরনো মমিটির সন্ধান পাই, তখন এটির হাত-পা গুটিয়ে ছিল। এমনকি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখ ঢাকা অবস্থায় পাই’।

এই মমটি পুরুষ না নারী তা নিশ্চিত হতে পারেনি প্রত্নতাত্ত্বিক দল। মমিটি পরিত্যক্ত মন্দিরের সমাধিস্থল থেকে আবিষ্কার করা হয়। মুখপাত্র পিটার, মমিটিকে আন্দিজ পার্বত্য অঞ্চলের অধিবাসী বলে ধারণা করছেন।

এটি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে বলে জানান এই প্রত্নতাত্বিক। পেরুতে প্রায় সময় বহু বছরের পুরনো মমির সন্ধান পেয়ে আসছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ