শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো এবার দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থগিত করছে বাংলাদেশ।

শনিবার (২৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলত অ্যাসেম্বলি সেকেন্ড স্পেশাল সেশন’ এ অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরকে এরইমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওমিক্রন বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ বন্ধ করছে বাংলাদেশ।

বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা অবহিত। ভেরিয়েন্টটি অত্যন্ত এগ্রেসিভ। সাউথ আফ্রিকার সঙ্গে এখনই বিমান যোগাযোগ স্থগিত করা হচ্ছে। এ ছাড়া, যেসব দেশে এই সংক্রমণ দেখা দিয়েছে সেসব দেশে বিমান যোগাযোগ বন্ধ রাখা হবে।’

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে ‘স্ক্রিনিং’ আরও জোরদার করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের এ ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলেও এর শনাক্তের তথ্য পাওয়া গেছে।

শুরুতে এই ধরনের ভাইরাসটির নাম ‘বি.১.১.৫২৯’ দেয়া হলেও শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলোচনার সুবিধার জন্য এটির নতুন নাম দিয়েছে ‘ওমিক্রন’। বলা হচ্ছে, করোনার এই ধরন খুবই উদ্বেগের। ওমিক্রন কতটা প্রাণঘাতী ও সংক্রামক সেসব জানতে কাজ করছেন বিজ্ঞানীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ