শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা

ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই জাবের ও মহসিন ঈসা।

উত্তর ইংল্যান্ডে ৪০টি ফুটবল খেলার মাঠের সমান ৮২ একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে ওই মুসলিম কবরস্থান। খবর আরব নিউজের।

ব্ল্যাকবার্ন শহরে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থানটি তৈরি করবে ঈসা ফাউন্ডেশন।

বর্তমানে লন্ডনে গার্ডেন অব পিস নামে যে মুসলিম কবরস্থানটি আছে, সেটিই ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থান।

এ কবরস্থানে ২৫ হাজার কবর আছে। আর ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে যে কবরস্থান তৈরির পরিকল্পনা করছেন ব্রিটিশ ধনকুবের সহোদর, সেখানে কবর হবে ৩৫ হাজারেরও বেশি।

বিটেনের বৃহৎ সুপামার্কেট প্রতিষ্ঠান আসদার কাছ থেকে ওই জমি কিনেছে ঈসা ফাউন্ডেশন।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পেলেই নির্মণ কাজ শুরু হবে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ওই মুসলিম কবরস্থানের।

করোনায় মৃত মুসলিম রোগীদের দাফনে বেশ ঝামেলা হওয়ায় মুসলিম দুই সহোদর এ উদ্যোগ নেন। এ কবরস্থান নির্মান হলে আগামী ১০০ বছরেও ওই এলাকায় মুসলিমদের দাফনে আর কোনো সমস্যা হবে না।

২০১৬ সালে মুসলিমদের কল্যাণে অলাভজনক ঈসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওই দুই মুসলিম ধনকুবের সহোদর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ