শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের জন্য সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট করেন।

আবেদনে বলা হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকারকে শিক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে। সে কারণে শিক্ষার ব্যয় সরকারকে বহন করা উচিত। অথচ সংবিধান লংঘন করে শিক্ষার্থীদের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করছে। এরপরও অর্ধেক ভাড়ার বিষয়টি দীর্ঘদিন ধরে প্রচলণের মাঝেও শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে অরাজকতা তৈরি হতে পারে।

রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে অর্ধেক ভাড়ার ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা করা হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, নৌ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব ও পুলিশ প্রধানকে বিবাদী করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ