মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফের আগামী সপ্তাহে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে কাতারে তালেবানের সঙ্গে ফের আলোচনা শুরু করবে। সেখানে অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জানান, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দুই সপ্তাহ ধরে এ আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

উভয় পক্ষ ‘নিজ নিজ গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করবে’ বলে জানা গেছে। এসব স্বার্থের মধ্যে রয়েছে ইসলামিক স্টেট গ্রুপ ও আল-কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন অভিযান, মানবিক সহযোগিতা, আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি এবং ২০ বছরের যুদ্ধ চলাকালে সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগান ও মার্কিন নাগরিকদের নিরাপদে আফগানিস্তানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

দুই সপ্তাহ আগে পাকিস্তানে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েস্ট। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর গত আগস্টে কট্টরপন্থি তালেবান দেশটির ক্ষমতা দখল করে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ