মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তেলের দাম কমাতে বাইডেনের পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তেল এবং গ্যাসের দাম সাধ্যের মধ্যে ধরে রাখতে এবার বাইডেন সরকার দেশটির নিজস্ব ভাণ্ডার থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) টুইটারে বাইডেন লিখেছেন, আমেরিকান পরিবারদের জন্য তেল ও গ্যাসের দাম কমাতে এ পদক্ষেপের কথা আজ ঘোষণা করছি। আমেরিকাবাসীর জন্য কৌশলগত মজুত থেকে পাঁচ কোটি ব্যারেল তেল ছাড়বে জ্বালানি মন্ত্রণালয়, যাতে তেল ও গ্যাসের দাম কমানো যায়।

বাইডেনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছে সংশ্লিষ্টরা। এতে জ্বালানি তেলের দাম কমবে বলে আশা করছে দেশটির অর্থনীতি বিশ্লেষকরা।

বিনিয়োগকারীদের পরামর্শদাতা সংস্থা এগেন ক্যাপিটালের কর্ণধার জন কিলডাফের মতে, তেলের দাম কমাতে এটি অত্যন্ত সময়োচিত পদক্ষেপ। শীতকালের আগে উৎপাদনের ঘাটতি মেটাতে অতিরিক্ত তেলের এ জোগান সহায়ক হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বিগত সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় আছে বলে জানা যায়। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার (২২ নভেম্বর) ১ গ্যালন তেলের দাম ৩ দশমিক ৪০৯ ডলার ছুঁয়েছে। অথচ বছরখানেক আগেও এর দাম ছিল প্রতি গ্যালন ২ দশমিক ১১ ডলার।

বাইডেনের এ ঘোষণার পর এক বিবৃতিতে হোয়াইট হাউস আরও প্রতিশ্রুতি দিয়েছে, তেলের দাম কমাতে প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের অভ্যন্তরে তেলের দাম স্বাভাবিক রাখতে বাইডেনের পথে হাঁটছে চীন, জাপান ও ভারতের মতো অর্থনৈতিকভাবে শক্তিধর দেশগুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ