।।কাউসার লাবীব।।
শায়েখ আদেল কালবানী। তার পুরো নাম শায়েখ আদিল বিন সেলিম বিন সাইদ আল কালবানি আবু আবদুল্লাহ। রিয়াদের বাদশাহ খালিদ মসজিদের ইমাম ও খতিব এবং মক্কার গ্র্যান্ড মসজিদ মাসজিদুল হারামের খণ্ডকালীন সাবেক ইমাম। তিনি রমজান মাসে ১৪২৯ হিজরিতে তারাবীহ নামাজে ইবাদতকারীদের নেতৃত্বের দায়িত্ব পান।
তিনি ৩ এপ্রিল ১৯৫৯ খৃষ্টাব্দ মোতাবেক ১৩৭৮ হিজরির ২৫ শে রমজান জুমাবার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইমাহ থেকে আগত একজন দরিদ্র অভিবাসীর পুত্র। যিনি ১৯৫০ এর দশকে সৌদি আরব এসেছিলেন। তাঁর বাবা সরকারী ক্লার্কের কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থার কারণে তিনি উচ্চ বিদ্যালয় শেষ করে সৌদি আরব এয়ারলাইন্সে চাকরী নিয়েছিলেন; যেখানে কিং সউদ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন ক্লাসে অংশগ্রহন করেন।
আরো পড়ুন- মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে: শায়েখ আদেল কালবানী
শায়েখ আদেল আল-কালবানির পরবর্তী ইসলামিক পড়াশোনার প্রথম শিক্ষক ছিলেন শায়েখ হাসান ইবনে গানিম আল-গানিম। তিনি তার কাছে সহিহ আল-বুখারী, জামে আত-তিরমিযী এবং তাফসিরে ইবনে কাসির অধ্যয়ন করেছেন। তিনি শায়েখ মোস্তফা মুসলিমের সাথে পড়াশোনা করেছিলেন; যিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাফসিরের অধ্যাপক ছিলেন। তিনি শায়েখ আবদুল্লাহ ইবনে জিবরিন ও শায়েখ আহমদ মোস্তফার সহপাঠী। ১৯৯৪ সালে তিনি সৌদিতে ইমামের দায়িত্ব পালন করার জন্য সরকারী পরীক্ষায় উত্তীর্ণ হোন।
তিনি দরিদ্র ঘরের সন্তান ও অভিবাসী হওয়া সত্ত্বেও কীভাবে কাবা শরীফের ইমাম হোন সে বিষয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ২০১৭ সালে লন্ডনের এক কনফারেন্সে জানিয়েছিলেন, ‘এর পেছনে রয়েছে তার মায়ের হৃদয় নিঙড়ানো দোয়া।’
আরো পড়ুন- টিভি বিজ্ঞাপনে কাবার সাবেক ইমামের অভিনয়: সমালোচনার ঝড়
তিনি রিয়াদে বেশ কয়েকটি মসজিদের কমিটিতে ছিলেন। বিশেষত রাজা খালিদ বিন আবদুল আজিজের মসজিদটিতে কয়েক যুগ ধরে। ২০০৮ সালে তাকে মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদুল হারামে তারাবীহ নামাজের ইমামের দায়ি