শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দুই দিনের ব্যবধানে পাল্টে গেছে মেয়র জাহাঙ্গীরের বাড়ির দৃশ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ হতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তিনি শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত তিনি কার্যালয়ে যাননি। এ সময় নিজ বাড়িতেই অবস্থান করছেন তিনি দেখাও করেননি কারো সঙ্গে।

গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আজ রোববার দুপুরে তার বাড়িতে গিয়ে দেখা গেছে, দুই থেকে তিনজন নিরাপত্তাকর্মী বাসার সামনে বসে আছেন। বাড়ির নিচতলায় থাকা একটি অফিস কক্ষে তার অনুসারী পাঁচ-ছয়জন বসে গল্প করছেন।

নিরাপত্তাকর্মীদের একজন বলেন, দুই-তিন দিন আগেও এই সময়ে বাড়িতে মানুষের ভিড় লেগে থাকত। কে, কার আগে মেয়রের সঙ্গে দেখা করবেন, তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। কিন্তু দুই দিনের ব্যবধানে সব পরিবর্তন হয়ে গেছে।

বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বাসন এলাকার বাসিন্দা ইমরুল হোসেন। তিনি উৎসুক হয়ে জানতে চান, ‘ভাই, মেয়রের পদটা কি থাকবে, নাকি সেটাও যাবে? থাকলেই মনে হয় আমাগো ভালা হয়তো।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

পরবর্তীতে ৩ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৮ অক্টোবরের মধ্যে জাহাঙ্গীরকে এর জবাব দিতে বলা হয়। তিনি জবাবও দেন। ছড়িয়ে পড়া ভিডিওটি ‘সুপার এডিট’ করা বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ