শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রধানমন্ত্রীকে হয়তো ভুল মেসেজ দেওয়া হয়েছে: জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গতকালের সভায় গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

এ সিদ্ধান্তের পর জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে বা ভুল মেসেজ দেওয়া হয়েছে। যেহেতু করোনাকালীন, তাই হয়তো একমুখো শুনেছেন, তাই হয়তো এমনটা হয়েছে। উনি সঠিকটা জানলে হয়তো কোনো দিনই ব্যবস্থা নিতেন না। তারপরও তিনি রাষ্ট্রের, দেশের, দলের অভিভাবক। উনি যা ভালো মনে করেন, আমি মাথা পেতে নেব।’

গাজীপুরের এ নগরপিতা বলেন, ‘আমি মেয়র হওয়ার পর ব্যাপক উন্নয়ন করেছি, যা অতীতে কখনো হয়নি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর দলের নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ করেছি। দলকে আরও সুসংগঠিত করেছি।’

মেয়র জাহাঙ্গীর আলমের একটি কথোপকথন গত সেপ্টেম্বরে ভাইরাল হয়। সেখানে জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে তার মন্তব্য ঘিরে স্থানীয় আওয়ামী লীগের একাংশ প্রতিবাদে নামে। তারা জাহাঙ্গীরের বহিষ্কার দাবি করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৮ অক্টোবরের মধ্যে এর জবাবও দেন তিনি। কিন্তু সেই জবাব সন্তোষজনক না হওয়ায় গতকাল বিকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সভাপতি শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ