মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

স্পেনে রাজনৈতিক আশ্রয় চাইলেন ৩৯ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্পেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ৩৯ ফিলিস্তিনি। স্পেন সরকারের মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরর খবরে বলা হয়েছে, মিশরের কায়রো থেকে কলম্বিয়ায় যাচ্ছিল একটি বিমান। পথে স্পেনের বার্সেলোনায় যাত্রা বিরতি নেয় বিমানটি। এ সময় ওই বিমানে ৩৯ ফিলিস্তিনি যাত্রী নির্ধারিত যাত্রা পথে না গিয়ে তারা সেখানেই রয়ে যান। দাবি জানান, স্পেনে রাজনৈতিক আশ্রয়ের।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবারজানায়, কায়রো থেকে সোমবার বার্সেলোনায় অবতরণের পর ওই যাত্রীদের আরেকটি নির্ধারিত বিমানে কলম্বিয়া ও ইকুয়েডরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা তাদের নির্ধারিত বিমানে না উঠে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ জানান বলে স্পেনের কেন্দ্রীয় সরকারের আঞ্চলিক কার্যালয়ের মুখপাত্র জানান।

স্থানীয় অভিবাসন কর্মকর্তারা কায়রো থেকে আসা যাত্রীদের দাবির বিষয়টি দেখভাল করছেন বলে ওই মুখপাত্র জানিয়েছেন।

তিনি আরও জানান, তাদের একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। তাদের সব প্রয়োজনীয়তার ব্যাপারে দেখভাল করা হচ্ছে। তারা সেখানে স্বেচ্ছায় অবস্থান করেছেন।

তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিমানযাত্রীরা স্পেনের কোনো বিমানবন্দরে এ ধরনের ঘটনা ঘটল।

এর আগে গত ৭ নভেম্বর স্পেনের পালামা দে মায়োরকা বিমানবন্দরে মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী এয়ার আরাবিয়ার একটি বিমানের কয়েকজন যাত্রী বিমান থেকে নেমে পালিয়ে যায়। তারা স্পেনে অভিবাসন প্রত্যাশী বলে সে সময় গণমাধ্যমগুলো জানিয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ