শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শুক্রবার একই দিনে দুই মাদরাসার ভিত্তিস্থাপন করবেন নবীজি সা.-এর বংশধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

এক সপ্তাহের ইলমি সফরে বাংলাদেশে এসেছেন নবীজি সা.-এর বংশধর ও ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়া মাদরাসায়ে শাহী মুরাদাবাদের পরিচালক আল্লামা সাইয়্যেদ আশহাদ রশিদী। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানির দৌহিত্র।

আগামীকাল (১৯ নভেম্বর) শুক্রবার দুপুর ১২ টায় তিনি দুইটি মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। মাদরাসা দু‘টি হল-তুরাগস্থ উত্তরা নয়ানগর চেয়ারম্যান বাড়ি মোড়ে অবস্থিত জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও রওজাতুস সালিহাত উসমানিয়া মহিলা মাদরাসা।

এরপর তিনি ক্যাম্পাস মসজিদে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন। এসময় দেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার শিক্ষাসচিব মুফতী হাবিবুর রহমান কাসেমী।

জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও রওজাতুস সালিহাত উসমানিয়া মহিলা মাদরাসার পরিচালক এবং আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর দীর্ঘদিনের সহযোগী আল্লামা নাজমুল হাসান কাসেমীর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন।

আগামী এক সপ্তাহে আল্লামা সাইয়্যেদ আশহাদ রশিদী দেশের বিভিন্ন জায়গায় ইসলামি সফর করবেন বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ