শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বিকল্প জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিকল্প জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটির দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে তারা জলবায়ু, বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেন।

যুক্তরাজ্যের মন্ত্রী সবুজ জ্বালানির ওপর গুরুত্বারোপ করে বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুতসহ এ অঞ্চলে সবুজ জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, আঞ্চলিক গ্রিড প্রতিষ্ঠার মাধ্যমে জলবিদ্যুৎ বিতরণ করা যেতে পারে। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি।

তারিক আহমেদ সোলার এনার্জির ওপর গুরুত্বারোপ করলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ পর্যন্ত ৬ দশমিক ৫ বিলিয়ন সোলার সংযোগ দিয়েছে।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, তারা চান রোহিঙ্গারা বাংলাদেশ থেকে তাদের স্বদেশে ফিরে যাক। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন।

যুক্তরাজ্যের মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা তাদের ক্যাম্পে গোলযোগের জন্য তাদের লোককে দায়ী করেছেন। তিনি তাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ক্যাম্পে গোলযোগের জন্য কোন বাংলাদেশি দায়ী নন।

শেখ হাসিনা যুক্তরাজ্যের মন্ত্রীকে বলেন, কিছু রোহিঙ্গাকে একটি দ্বীপে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরে যাওয়ার পর তাদের যাতে বোঝা হিসেবে গণ্য না করা হয় সেজন্য তার সরকার রোহিঙ্গাদের কাজ, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার ব্যাপারে কাজ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ