বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কুমিল্লায় মাদরাসার মুহতামিমের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমানের ইন্তেকাল, শোক প্রকাশ শনিবার বেফাক ও হাইআ'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী

ফের বাড়ছে করোনায় মৃত্যু-শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপট একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে কমতে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। গতকালের তুলনায় আজ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত-মৃত্যু কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৮৭৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৮১ হাজার ১০০ জন।

এর আগে বুধবার (১৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ১৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮৬ হাজার ৭৭৪ জন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ২৬৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৩৭ হাজার ৯১১ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ২৬১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৮৭ হাজার ৯২৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৯৮৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ১৫৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ৬৬১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৯৭৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ