শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

জ্বালানী তেলের দাম বাড়ায় সর্বত্র নৈরাজ্য সৃষ্টি হয়েছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন জ্বালানী তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর থেকে সবকিছুরই অস্বাভাবিক দাম বৃদ্ধি পাচ্ছে। বাসসহ সকল ধরণের যানবাহনে বর্ধিত ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সবকিছুর উর্ধ্বে উঠে সাধারণ জনগণের কথা ভেবে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখতে হবে এবং তেলের বর্ধিত মূল্যের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে যেয়ে সাধারণ মানুষ দিশেহারা। কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন, তাতে জাতি রীতিমত হতাশ। দেশের একজন সর্বোচ্চ ব্যক্তি হয়েও প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভাল কোনো ম্যাসেজ দিতে পারলেন না। তিনি বলেন, জনগণের সুবিধা, অসুবিধা দেখা এটা রাষ্ট্রের দায়িত্ব। ভর্তুকি দিতে হলে দিতে হবে।

তিনি বলেন, সকল সেক্টরের দুর্নীতি বন্ধ করতে পারলে কোন কিছুর দাম বাড়ানোর প্রয়োজন হবেনা। সবকিছুর মুলে রয়েছে দুর্নীতি। তিনি বলেন, ছাত্রলীগের এক জেলা সভাপতিই কেবল বিদেশে পাচার করেছে ৩ হাজার কোটি টাকা। এভাবেই দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। আর এর খেসারত গুনতে হয় জনগণকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ