মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেআইয়ের সঙ্গে সম্পর্কের দায়ে ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ আলেম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের সঙ্গে সম্পর্কের দায়ে ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের সদস্য আহমদ জাইন আন-নাজাহকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ।

এ সময় গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সহযোগীকেও। বুধবার এ তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়া পুলিশ।

খবরে বলা হয়, ওই আলেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। গ্রুপটি ২০০২ সালে বালির নাইটক্লাবে বোমা হামলা চালানোর জন্য অভিযুক্ত। ওই হামলায় নিহত হয়েছিল দুই শতাধিক মানুষ।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র রুশদি হারটোনো জানান, তাদের (আহমদ জাইন আন-নাজাহ) গ্রেফতারে গত মঙ্গলবার জাকার্তার কাছে অভিযান চালানো হয়। তিনি আরও জানান, জেআই শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের জন্য তহবিল পেতে একটি দাতব্য সংস্থা স্থাপন করে। এর মধ্যে কিছু তহবিল জেআই নিজেদের সংগঠিত করতে ব্যবহৃত করে থাকে।

আর আহমদ জাইন আন-নাজাহ দাতব্য সংস্থাটির ধর্মীয় বোর্ডের সদস্য। জাকার্তাসহ সুমাত্রা এবং জাভা দ্বীপপুঞ্জের শহরগুলোতে কাজ করছিল সংস্থাটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ